Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / জাতীয় / শ্রমিক দলের সভাপতি হাসপাতালে ভর্তি, এমপির খোঁজ - Chief TV

শ্রমিক দলের সভাপতি হাসপাতালে ভর্তি, এমপির খোঁজ - Chief TV

2026-07-01  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  29 views
শ্রমিক দলের সভাপতি হাসপাতালে ভর্তি, এমপির খোঁজ - Chief TV

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি অসুস্থ হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছেন।

তার অসুস্থতার খবর পেয়ে খোঁজখবর নিতে হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী এবং পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল রহমান শিমুল বিশ্বাস।

এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আনোয়ার হোসাইনের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানেন। পাশাপাশি তিনি শ্রমিক নেতা আনোয়ার হোসাইনের দ্রুত সুস্থতা কামনা করেন।

দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকেও তার সুস্থতা কামনা করা হয়েছে।


Share: