Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / স্বপ্ন ও আত্মবিশ্বাসে এগিয়ে চলা তরুণ মডেল রাবিয়া জাহান পারি - Chief TV

স্বপ্ন ও আত্মবিশ্বাসে এগিয়ে চলা তরুণ মডেল রাবিয়া জাহান পারি - Chief TV

2026-03-11  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  191 views
স্বপ্ন ও আত্মবিশ্বাসে এগিয়ে চলা তরুণ মডেল রাবিয়া জাহান পারি - Chief TV

মাদারীপুরের জন্ম ও ঢাকার সিটি কলেজ থেকে অনার্স শেষ করা রাবিয়া জাহান পারি এখন ফ্যাশন ও জুয়েলারি ব্র্যান্ডের লাইভ শো এবং প্রমোশনে পরিচিত নাম। ছোটবেলা থেকেই মিডিয়ার প্রতি আগ্রহ ছিলো, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের অনন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

স্বপ্ন ও আত্মবিশ্বাসে এগিয়ে চলা তরুণ মডেল রাবিয়া জাহান পারি - 1 Chief TV-1


পারি বিভিন্ন ব্রাইডাল এবং কমার্শিয়াল ফটোশুটে কাজ করেছেন, যেখানে তার স্টাইল ও আত্মবিশ্বাস দুইই আলাদা মাত্রা যোগ করেছে। মডেলিংয়ের পথে পরিবারের সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও  তার মা সবসময় পাশে ছিলেন। তিনি চান পারি তার স্বপ্ন পূরণে এগিয়ে যাক এবং ছোটবেলা থেকে যে আগ্রহ ও ইচ্ছা ছিলো, তা বাস্তবে রূপান্তরিত হোক।

নিজের আইডল না থাকলেও, পারি তার পছন্দের অভিনেত্রী হিসেবে দেখেন তানজিন তিশাকে। মডেলিং ও অভিনয়—উভয় ক্ষেত্রেই তিনি নতুন কিছু করার আগ্রহে ভরপুর। নতুনরা যারা ফ্যাশন মডেলিংয়ে নাম দিতে চান, তাদের কাছে পারির বার্তা হলো: ধৈর্য্য, অনুশীলন এবং আত্মবিশ্বাস রাখুন।

স্বপ্ন ও আত্মবিশ্বাসে এগিয়ে চলা তরুণ মডেল রাবিয়া জাহান পারি - 2Chief TV

পারি আশা করেন, সকলের দোয়া ও সমর্থন থাকলে তার স্বপ্নের পথ আরও শক্তিশালী হবে। তার এই যাত্রা প্রমাণ করে, ছোটবেলা থেকে দেখা স্বপ্নের পেছনে যদি সাহস ও নিষ্ঠা থাকে, তাহলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।


Share: