Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর - Chief TV

তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর - Chief TV

2025-12-22  ডেস্ক রিপোর্ট  163 views
তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর - Chief TV

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে ইসি আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ, নির্বাচনকালীন এই সময় নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেই দিনই এই ভোটার হওয়া ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত— যা কিছু আছে তিনি এই ২৭ তারিখে করবেন।’

তিনি আরও বলেন, ‘সিইসির সঙ্গে মনোনয়নপত্র ও সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফায়েড কপি দেওয়ার কথা হয়েছে, সেটি আরপিওতে নাই। সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফায়েড কপি যাতে না দেওয়া লাগে, সেটি আমরা বলেছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চাই। আমরা আশা করি, নির্বাচনের পরিবেশ সুস্থ থাকুক। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দেবে। সুতরাং, আশা করি— আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই উন্নতি হবে।’

দীর্ঘ সতের বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর এর জন্য এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস পেয়ে গেছেন তারেক রহমান।


Share: