Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / তারেক রহমানের আসনে কে হচ্ছেন বিএনপি প্রার্থী - Chief TV

তারেক রহমানের আসনে কে হচ্ছেন বিএনপি প্রার্থী - Chief TV

2026-02-23  ডেস্ক রিপোর্ট  117 views
তারেক রহমানের আসনে কে হচ্ছেন বিএনপি প্রার্থী - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয়ী হওয়ার পর তারেক রহমান বগুড়া–৬ আসন ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন এখনও তফসিল ঘোষণা না করলেও আগামী এপ্রিলের মধ্যেই ভোট হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বগুড়া–৬ আসনটি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সর্বশেষ নির্বাচনে এখানে বড় ব্যবধানে জয় পান তারেক রহমান।

আসন্ন উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সম্প্রতি দেশে ফিরে তিনি বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নেওয়ায় তার রাজনৈতিক অভিষেকের সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে।

এছাড়া তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ দলের কয়েকজন সিনিয়র নেতার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

দলের নেতারা জানিয়েছেন, উপনির্বাচনে প্রার্থী নির্ধারণে দলের চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।


Share: