ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টরেট হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন।
এ সময় তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ মোতাবেক স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।