Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - Chief TV

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - Chief TV

2026-01-20  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  129 views
ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনের বিএনপি’র স্বতন্ত্র প্রার্থী গোলাম মর্তুজা তুলা তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার বিকেলে জেলা কালেক্টরেট হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার হাতে তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দেন।

এ সময় তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শ মোতাবেক স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-২ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


Share: