Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / অপরাধ / ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার - Chief TV

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার - Chief TV

2026-02-25  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  105 views
ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার  - Chief TV

ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখরী এলাকায় র‌্যাব-১৩-এর বিশেষ অভিযানে ৫২ কেজি ওজনের মূল্যবান কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাল মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ জানায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের রংপুর দল শুখানপুখরী ইউনিয়নের লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৫২ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয় এবং লাল মিয়াকে গ্রেফতার করা হয়। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাল মিয়া মূর্তিটি উচ্চমূল্যে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখার পরিকল্পনার কথা স্বীকার করেছেন।


Share:

ট্যাগস: chief tv chief tv news অপরাধ