Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

2026-06-24  ডেস্ক রিপোর্ট  42 views
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় টঙ্গী-আব্দুল্লাহপুর বিআরটি উড়াল সড়কে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল ৭টার দিকে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে কিছু মানুষ তাকে ছিনতাইকারী সন্দেহ করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। গণপিটুনিতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে। এছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঘটনার বিস্তারিত কারণ এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


Share: