Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / টঙ্গীতে দুই স্থানে আগুন, পুড়ল ৩১টি কক্ষের মালামাল - Chief TV

টঙ্গীতে দুই স্থানে আগুন, পুড়ল ৩১টি কক্ষের মালামাল - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  37 views
টঙ্গীতে দুই স্থানে আগুন, পুড়ল ৩১টি কক্ষের মালামাল - Chief TV

গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৩১টি কক্ষের মালামাল পুড়ে গেছে। বুধবার ভোরে টঙ্গীর দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া এবং মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার সকাল পৌনে ৬টার দিকে মুদাফা পশ্চিমপাড়া বিষারটেক এলাকায় বাহার উদ্দিনের বস্তিঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বস্তির ৩০টি কক্ষে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে সকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ আরিচপুর মুন্সিপাড়া রোডের একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ইউনিটে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম জানান, পৃথক দুটি স্থানে মোট পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মুদাফা এলাকার বস্তির ৩০টি কক্ষ এবং আরিচপুরের বহুতল ভবনের একটি ইউনিটের আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরিচপুর এলাকার ভবনে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এবং মুদাফা এলাকার বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


Share: