শুধু গ্রিন টি নয়, আরও তিনটি চা যা ধরে রাখে আপনার তরুণত্ব
গ্রিন টি অনেকের প্রিয় পানীয়। অ্যান্টি-অক্সিড্যান্ট কথাই শুনলেই বেশির ভাগের মনে আসে গ্রিন টির নাম। কিন্তু জানেন কি, এমন আরও কিছু চা আছে যেগুলোর অ্যান্টি-অক্সিড্যান্ট ক্ষমতা গ্রিন টির চেয়েও বেশি? এই চাগুলো কোষকে বয়সের প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বককে রাখে উজ্জ্বল ও তারুণ্যময়।
চলুন দেখা যাক তিনটি ‘ম্যাজিকাল’ চা—

১. হোয়াইট টি:
নির্বিচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হোয়াইট টি অ্যান্টি-অক্সিড্যান্টে সমৃদ্ধ। হালকা স্বাদের এই চা নিয়মিত পান করলে কোষের বার্ধক্য ধীর হয়, ত্বক উজ্জ্বল থাকে এবং রক্ত সঞ্চালনেও সহায়ক।

২. জবা চা:
রঙিন জবা ফুলের পাপড়ি দিয়ে তৈরি এই চা অ্যান্থোসায়ানিন ও ফ্ল্যাভোনয়েডে সমৃদ্ধ। এটি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, লিভারের কার্যকারিতা বাড়ায় এবং গরম বা ঠান্ডা— উভয়ভাবেই উপভোগ করা যায়।

৩. মাচা টি:
সবুজ মাচা চা এখন স্বাস্থ্য সচেতনদের জন্য এক নতুন পছন্দ। এতে প্রচুর ক্যাটেচিন ও ফ্ল্যাভোনয়েড থাকে, যা কোষের ক্ষয় রোধ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাচা টি ক্যানসার প্রতিরোধ, ত্বকের যত্ন ও মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করে।
কেন এই চাগুলো পান করবেন?
- শরীরের টক্সিন দূর করে
- ত্বকের বয়স বাড়ার প্রক্রিয়া ধীর করে
- হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমায়
- স্ট্রেস কমায় এবং মনকে শান্ত রাখে
বিশেষজ্ঞের পরামর্শ:
পুষ্টিবিদদের মতে, দিনে ১–২ কাপ হোয়াইট টি, জবা চা বা মাচা টি শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। তবে অতিরিক্ত পান এড়িয়ে চলাই ভালো।