Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চাঁদপুর / চাঁদপুরে এতিমদের সাথে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর ইফতার ও দোয়া মাহফিল - Chief TV

চাঁদপুরে এতিমদের সাথে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর ইফতার ও দোয়া মাহফিল - Chief TV

2026-03-17  কামরুল ইসলাম সৈকত, স্টাফ রিপোর্টার  61 views
চাঁদপুরে এতিমদের সাথে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর ইফতার ও দোয়া মাহফিল - Chief TV

সামাজিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী-এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর এলাকায় অবস্থিত মাদরাসা ওমর ফারুক (র.) প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল। ক্লাবের সেক্রেটারি লায়ন মোঃ গোলাম হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ফার্স্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান, ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, ট্রেজারার মোঃ সৈয়দ হোসেন গাজী, জয়েন্ট ট্রেজারার আলমগীর হোসেন রুবেল, ডিরেক্টর প্রকৌশলী আহমেদ দিদার, লিও অ্যাডভাইজার মোঃ আবুল কালাম আজাদ, বাগাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল মোল্লা, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, লায়ন্স ক্লাবের অফিস সহকারী আল আমিন হোসেন, এমরান খান, সোহাগসহ ক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসা ওমর ফারুক (র.)-এর মুহতামিম মাওলানা মোঃ ইমরান হোসেন।

আয়োজকরা জানান, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


Share: