Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ভোটের মাঠে ডাবল হ্যাটট্রিক করা মুরাদনগরের কায়কোবাদ - Chief TV

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ভোটের মাঠে ডাবল হ্যাটট্রিক করা মুরাদনগরের কায়কোবাদ - Chief TV

2026-02-18  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  34 views
ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে ভোটের মাঠে ডাবল হ্যাটট্রিক করা মুরাদনগরের কায়কোবাদ - Chief TV

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হওয়া নতুন মন্ত্রীসভায় ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনে ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়ে ভোটের মাঠে ডাবল হ্যাটট্রিক করা সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথবাক্য পাঠ করান।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মন্ত্রী হওয়ার খবরে এলাকার লোকজনদের মাঝে নেমে আসে আনন্দের বন্যা। তিনি কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জনপ্রিয় একজন সংসদ সদস্য। এ আসন থেকে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এবারে নির্বাচনে কায়কোবাদ ১ লাখ ৫৯ হাজার ২৫১ ভোট পেয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৯৯ ভোট।

 


Share:

Single Page