মোহাম্মদ রুস্তম আলী
কিশোরগঞ্জ প্রতিনিধি,
বাংলাদেশ সড়ক ও পরিবহন কতৃপক্ষ(বিআরটিএ)এর সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম এ মান্নান।তিনি ৩১শে মে ১৯৪৬ সালে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।তার পিতার নাম আব্দুর রাশিদ ও মাতার নাম আমেনা খাতুন।এম এ মান্নান আব্দুর রাশিদ ও আমেনা খাতুন দম্পতির ২য় সন্তান।
এম এ মান্নান পারিবারিক জীবনে ৩ সন্তানের জনক।১৯৯৭ সালে বাংলাদেশ সড়ক ও পরিবহন কতৃপক্ষ(বিআরটিএ)এর চাকরি হতে অবসর গ্রহণের পর মানবসেবায় আত্মনিয়োগ করে গড়েছেন বিভিন্ন কীর্তি।বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় দেশের প্রান্তিক পর্যায়ের জনগণকে করেছেন আর্থিক সহযোগিতা।এমনকি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশে সর্বপ্রথম বিনা সুদে লোন কর্মসূচিও তারই অবদান।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি বছরই বিভিন্ন ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ ও জনসাধারণের বৃক্ষ বিতরণ করে আসছেন।১৯৮৮ ও ২০০৪ সালের ভয়ানক বন্যায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ত্রাণ তহবিলে ১০লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন।২০০৫ সালে কটিয়াদী উপজেলা তথা কিশোরগঞ্জ জেলার প্রায় ৫শত বেকার,অস্বচ্ছল ও হতদরিদ্রদের মাঝে রিকশা বিতরণ করেছেন।২০১০ সালে অসহায় ও হতদরিদ্র ১০০টি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছেন।
এছাড়াও নিজ গ্রাম পাঁচগাতিয়াতে ২০১৫ সালে শিক্ষার্থীদের যাতায়াতের জন্যে ব্রীজ নির্মাণ ও ২০১৬ সালে পাঁচগাতিয়া চেয়ারম্যান মোড় হতে পাকুন্দিয়া উপজেলার পূর্ব কুমড়ি এলাকা পর্যন্ত চলাচলের অনুপযোগী ১২০০মিটার কাঁচা রাস্তাটি কার্পেটিংয়ে উন্নীত করেন।
কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় ইসলামিক শিক্ষা প্রসারের লক্ষ্যে বিভিন্ন মক্তব,ঐতিহ্যবাহী ফেকামারা ফাজিল ডিগ্রি মাদরাসা ও বাংলাদেশ সরকারের সাবেক অর্থ সচিব শাহ আব্দুল হান্নানের নামে প্রতিষ্ঠিত কুড়িখাঁই শাহ আব্দুল হান্নান মাদরাসা ও এতিমখানা,মসজিদ-মন্দির-গির্জা,ও বিভিন্ন সামাজিক সংগঠনের উন্নয়নে দাতা সদস্য হিসেবে আর্থিক সহযোগিতা করছেন।যা এদেশে বর্তমানে বিরল।
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার এম এ মান্নান ১৯৯৮ সালে আলহাজ্ব এম এ মান্নান মহিলা দাখিল মাদ্রাসা,২০০৩ সালে পিতার নামে মরহুম আব্দুর রাশিদ জামে মসজিদ,
২০১৫ সালে ইঞ্জিনিয়ার এম এ মান্নান ফাউন্ডেশন,ইঞ্জিনিয়ার এম এ মান্নান ঈদগাহ মাঠ,২০১৯ সালে আল জান্নাতি হাফিজিয়া কোরআন রিসার্চ এন্ড ক্যাডেট ইনস্টিটিউট,২০২৪ সালে মরহুমা আমেনা খাতুন কারিগরি ইনস্টিটিউট ও রিয়াদুল মান্নান সুমন ইসলামী পাঠাগার প্রতিষ্ঠিত করেন।যা কটিয়াদী তথা কিশোরগঞ্জ জেলার শিক্ষা ও সংস্কৃতির মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।