Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / মাদারীপুর / ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন সমর্থক রবিন - Chief TV

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন সমর্থক রবিন - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  54 views
১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়লেন সমর্থক রবিন - Chief TV
মাদারীপুরের শিবচরে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের সমর্থন প্রত্যাহার করেছেন রবিন চৌধুরী নামের এক ভক্ত।
 
শনিবার (৪ জুলাই) বিকেলে বাহাদুরপুর এলাকায় নিজ বাড়িতে প্রতীকী এই কর্মসূচি পালন করে তিনি আনুষ্ঠানিকভাবে ইরান ফুটবল দলকে সমর্থনের ঘোষণা দেন।

রবিন চৌধুরী জানান, ফিলিস্তিনে চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েলপন্থী অবস্থান তিনি মেনে নিতে পারেননি।
 
দীর্ঘদিনের সমর্থিত দলকে বিদায় জানানোর কারণ হিসেবে তিনি বলেন, একজন মুসলমান হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলাকে সমর্থনকারী দেশের হয়ে আর কোনো আবেগ লালন করা সম্ভব নয়।
 
তাই প্রতিবাদস্বরূপ তিনি আর্জেন্টিনাকে বিদায় জানিয়ে ইরানকে নতুন করে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই অভিনব প্রতিবাদের ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়। অনেকে এটিকে ব্যক্তিগত মতামতের স্বাধীনতা হিসেবে দেখলেও বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Share: