নীলফামারী–৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিমের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে সৈয়দপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ফিদা আলী ইনস্টিটিউট চত্বরে এ জনসভা আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
শহর আমীর শরফুদ্দিন খান,
৩ নম্বর ওয়ার্ড সেক্রেটারি নওশাদ,
শহর কর্মপরিষদ সদস্য ও সাংস্কৃতিক বিভাগের পরিচালক সেকেন্দার আলী,
শহর প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুস সালাম,
রেজাউল ইসলাম এবং
শহর অফিস সম্পাদক।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।