Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার - Chief TV

আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার - Chief TV

2026-04-29  রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি  37 views
আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার - Chief TV

জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্রের পরীক্ষায় নকল করার অপরাধে এক মাদ্রাসা ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাটি পরীক্ষা চলাকালীন আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষে ঘটেছে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়,  মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের (কোড-৩৪৩) এক নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার  এক ছাত্রী আরবি ২য় পত্র বিষয়ে পরীক্ষায় নকল করে লিখছিলেন। এ সময় কক্ষ পরিদর্শকের হাতে নাতে ধরা পড়েন তিনি। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম ওই ছাত্রীকে বহিষ্কার করেন।

এবিষয়ে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবী ২য় পত্র পরীক্ষা চলছিল। ১ নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া দাখিল মাদ্রাসার ছাত্রী  নকল করে পরীক্ষা দেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে। এ কারণে বিধি মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কেন্দ্র সচিব জাইদুল ইসলাম বলেন, নকল করে পরীক্ষা দেওয়ায় একজন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে।

অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার একমাত্র পরীক্ষার্থী ছিল ওই ছাত্রী। ফলে তার বহিষ্কারের পর প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষায় আর কোনো শিক্ষার্থী অবশিষ্ট থাকল না। মাদ্রাসার সুপার জিয়াউর রহমান ও ‎আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।


Share: