Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / শিক্ষা / বানারীপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Chief TV

বানারীপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত - Chief TV

2026-01-26  মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া প্রতিনিধি  191 views
বানারীপাড়ায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  - Chief TV

বরিশালের বানারীপাড়ায় ঐতিহ্যবাহী সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের ১৩৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ রোববার (২৬ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণকান্ত হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনিব, বানারীপাড়া থানার ওসি (তদন্ত) শতদল মজুমদার, বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, ছাত্র প্রতিনিধি মো. সাব্বির হোসেন, সিনিয়র সাংবাদিক রুমি সাইদ এবং সাংবাদিক সাইফুল ইসলাম মিয়া।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণকে উৎসবের রঙে রাঙিয়ে তোলে।


Share: