Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান! - Chief TV

বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান! - Chief TV

2026-01-19  ডেস্ক রিপোর্ট  215 views
বাংলাদেশের পাশে থেকে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান! - Chief TV

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে পাকিস্তান জাতীয় দলের সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। পাকিস্তানি সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এ তথ্য জানিয়েছে।

পিসিবি সূত্রের বরাতে জানা গেছে, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে পরবর্তী সময়ে দল পরিচালনা পর্ষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। একই সঙ্গে, যদি কোনো কারণে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ না করে, সে পরিস্থিতিতে করণীয় কী হবে—এ বিষয়ে একটি বিকল্প বা সমান্তরাল পরিকল্পনা (প্যারালাল প্ল্যান) প্রস্তুত করে জমা দিতে বোর্ডের ব্যবস্থাপনা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত এমন এক প্রেক্ষাপটে এলো, যখন ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে পাকিস্তান। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তাজনিত উদ্বেগ যৌক্তিক এবং গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি রাখে।

আরও জানা গেছে, যদি বাংলাদেশের সংশ্লিষ্ট বিষয়গুলোর কোনো সমাধান না হয়, তাহলে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে বোর্ড-সংশ্লিষ্ট সূত্রগুলো।


Share: