Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / বিনিয়োগ বাড়লেই দেশ উন্নত হবে: প্রতিমন্ত্রী - Chief TV

বিনিয়োগ বাড়লেই দেশ উন্নত হবে: প্রতিমন্ত্রী - Chief TV

2026-07-05  মো: সজিব হোসেন, পাবনা প্রতিনিধি  39 views
বিনিয়োগ বাড়লেই দেশ উন্নত হবে: প্রতিমন্ত্রী - Chief TV
ঈশ্বরদী অঞ্চলে ব্যবহার যোগ্য অসংখ্য জায়গা রয়েছে যেখানে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের এনে বিনিয়োগ করাতে পারলেই এলাকার উন্নয়ন হবে বলে জানিয়েছেন,মহিলা,শিশু ও সমাজকল্যান প্রতিমিন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল।
 
আজ শনিবার দুপুরে ঈশ্বরদীতে মেগাসান মেডিক্যাল ইন্ডাষ্ট্রিজ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
মেগাসান মেডিক্যাল ইন্ডাষ্ট্রিজ বাংলাদেশ লিমিটেডি এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাজমুল হাসানের সভাপতিত্বে ও সাংবাদিক শহিদুল ইসলাম ববি সরদারের সঞ্চালনায় বিএসআর আই এর ডিজি ডক্টর কবীর উদ্দিন আহমেদ,পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর ডাক্তার কামরুল ইসলাম, মেগাসান তুরস্কের।
 
চেয়ারম্যান আরিফ সিলেকতিন, মেগাসান তুরস্কের ভাইস চেয়ারম্যান হায়ারেতিন সিলেকতিন,মেগাসান বাংলাদেশের চেয়ারম্যান নাজিফা বিনতে হাসান,অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল প্রণব কুমার, উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ সোয়াইব ও সদস্য সচিব পাবনা জেলা বিএনপি এড.খন্দকার মুসুদুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দফিতাকেটে ও ফলক উন্মোচন করে তুরস্ক বাংলাদেশ যৌথ উদ্যোগে স্থাপিত মেগাসান মেডিক্যাল ইন্ডাষ্ট্রিজ এর উদ্বোধন করেন এবং ফ্যাক্টরী পরিদর্শন করেন।
 
 প্রতিমন্ত্রী ও অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে আয়োজকরা ফুল ক্রেস্ট দিয়ে বরণ করে নেন ।

Share: