Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে - Chief TV

ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  29 views
ছন্দময় ব্রাজিলের সামনে যান্ত্রিক নরওয়ে - Chief TV
বিশ্বকাপের নক-আউট পর্বে এখন প্রতিটি ম্যাচই চূড়ান্ত পরীক্ষার। জাপানের বিপক্ষে জয়ের পর শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হচ্ছে নরওয়ের। 
 
একদিকে যেমন নেইমারের ফিরে আসার সুখবর আছে, তেমনি লুকাস পাকেতার ছিটকে পড়া দলটির মাঝমাঠে বড় শূন্যতা তৈরি করেছে।
 
অন্যদিকে, আর্লিং হালান্ডের মতো নিখুঁত গোলমেশিন নরওয়ের মূল ভরসা। ইতিহাসের পাতায় ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে নরওয়ে, তবে সাম্বার ছন্দে তাদের থামিয়ে দেওয়ার লক্ষ্যেই পরিকল্পনা সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।

এদিকে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের জন্য অপেক্ষা করছে এক অগ্নিপরীক্ষা। শেষ বত্রিশে ইকুয়েডরের বিপক্ষে জয়ী মেক্সিকো তাদের ঘরের মাঠে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে মরিয়া।
 
তবে হ্যারি কেইনের নেতৃত্বে থ্রি লায়ন্সরাও সমান আত্মবিশ্বাসী। গত ম্যাচে পিছিয়ে পড়েও কঙ্গোর বিপক্ষে জয় তুলে নেওয়া ইংল্যান্ড যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম। 
 
আজতেকার গর্জনে মেক্সিকো নিজেদের ইতিহাসের নতুন অধ্যায় লিখতে চায়, নাকি কেইনদের অভিজ্ঞতার কাছে নত হবে, সেটাই এখন দেখার বিষয়।

Share: