Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / দাম বাড়ানোর পরও নেই স্বস্তি, তেলের জন্য হাহাকার কমছেই না - Chief TV

দাম বাড়ানোর পরও নেই স্বস্তি, তেলের জন্য হাহাকার কমছেই না - Chief TV

2026-04-22  ডেস্ক রিপোর্ট  33 views
দাম বাড়ানোর পরও নেই স্বস্তি, তেলের জন্য হাহাকার কমছেই না - Chief TV

জ্বালানির জন্য হাহাকার কমছেই না। দাম বাড়ানোর পরও স্বস্তিতে নেই জ্বালানি তেলের গ্রাহকরা। এদিকে সরকারি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে পরিবহন মালিক সমিতি।

এখনো রাধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদের। ডিপো থেকে তেল না পাওয়ায় অনেক পেট্রোল পাম্প বন্ধ। বন্ধ থাকা এসব পাম্পের গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে দাম বাড়ানোর পরও সব পাম্পে সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। এজন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

রাজধানীর সাতটি ফিলিং ষ্টেশনে মোটরসাইকেল চালকদের কাছে তেলবিক্রিতে ফুয়েল পাস অ্যাপ বাধ্যতামূলক করা হয়েছে।


Share: