বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী পেশাজীবী দল, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দের সঙ্গে খিলগাঁও থানা শাখার নেতৃবৃন্দের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পারস্পরিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী দিনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও জনমুখী করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।