দুর্নীতি, অর্থ পাচারসহ একাধিক গুরুতর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে চাঞ্চল্যকর।
এই গ্রেপ্তারের বিষয়টি প্রথমে নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি (মিডিয়া) এ.এইচ.এম. শাহাদাত হোসাইন পরবর্তীতে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য দেশবাসীকে অবহিত করেন ।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ ও ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো একটি অফিসিয়াল ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে এই গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ।

সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা বর্তমানে আমিরাতে পুলিশি হেফাজতে আটক রয়েছেন।
বেনজীর আহমেদকে অতিদ্রুত দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রচলিত আইন অনুযায়ী গ্রেপ্তারের ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা ‘এক্সট্রাডিশন’ আবেদন দাখিল করতে হবে ।

বাংলাদেশ সরকার ইতিমধ্যেই এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম জোরদারে শুরু করেছে ।
তিনি আরও জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত যাবতীয় দলিলাদি প্রস্তুত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই ‘এক্সট্রাডিশন প্রপোজাল’ অনুমোদন করেছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা ইউএই (UAE) কর্তৃপক্ষের কাছে পাঠানো হচ্ছে। এনসিবি আবুধাবির সাথে সার্বক্ষণিক সমন্বয় করে তাকে দ্রুততম সময়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
আইনি জটিলতা ও অভিযোগের বিষয়ে মন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার ১৯৭৩-এর ১১ ধারায় সুনির্দিষ্ট মামলা বিচারাধীন রয়েছে ।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের জন্য পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকা ইন্টারপোলের সাথে নিবিড়ভাবে কাজ করেছে, যার প্রেক্ষিতে গত ১১ এপ্রিল ২০২৫ ইন্টারপোল তার বিরুদ্ধে বিশ্বব্যাপী ‘রেড নোটিশ’ জারি করেছিল।
এই আন্তর্জাতিক অভিযান ও গ্রেপ্তারকে বাংলাদেশ পুলিশের একটি ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ。 তিনি দৃঢ়তার সাথে বলেন, এই অর্জনের মাধ্যমে আমরা দেশ থেকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব।

এই ঐতিহাসিক ঘটনাটি প্রমাণ করে যে, অপরাধী যত প্রভাবশালী বা শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি বাংলাদেশে প্রকৃত আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় একটি বড় মাইলফলক হয়ে থাকবে।