Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ঈদযাত্রায় ভাড়া বাড়ালে পরিবহনের রুট পারমিট বাতিল - Chief TV

ঈদযাত্রায় ভাড়া বাড়ালে পরিবহনের রুট পারমিট বাতিল - Chief TV

2026-03-05  ডেস্ক রিপোর্ট  54 views
ঈদযাত্রায় ভাড়া বাড়ালে পরিবহনের রুট পারমিট বাতিল - Chief TV

এবারের ঈদযাত্রায় যাত্রীদের এক টাকাও বাড়তি খরচ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ‘এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।

কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, এ বিষয়ে পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর রয়েছে।’

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবী এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়।

এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না।’

 


Share:

Single Page