Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগ - Chief TV

জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগ - Chief TV

2026-04-22  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  28 views
জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগ - Chief TV

জয়পুরহাটের কালাইয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা অবৈধ ভাবে দখলের অভিযোগ উঠেছে কালাই মিল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে। স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় তিনি মহাসড়কের পাশে সরকারি জমি কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে নিয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌর সভার পাঁচশিরা এলাকায় সম্প্রতি সওজের জায়গা কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এতে পথচারী ও যানবাহনের চলাচলে সংকীর্ণতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সরে জমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের পাশের সরকারি জায়গা তারকাঁটা ও খুঁটি দিয়ে ঘেরা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, এভাবে রাস্তার পাশে বেড়া দেওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকার একাধিক ব্যবসায়ী জানান, বাজারে অনেক ব্যবসায়ী থাকলেও কেউ সড়কের জায়গা দখল করে বেড়া দেননি। কিন্তু আব্দুল আজিজ প্রকাশ্যে সরকারি জায়গা ঘিরে রাখলেও কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

স্থানীয় বাসিন্দারা বলেন, প্রভাবশালী হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারছেন না। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ, উন্নয়নকাজ ও জনসাধারণের চলাচলে বড় ধরনের বাধা সৃষ্টি হবে। পাশাপাশি অন্যরাও সরকারি জায়গা দখলে উৎসাহিত হতে পারে।

অভিযুক্ত আব্দুল আজিজ বলেন, “সড়ক ও জনপথ বিভাগ থেকে জায়গাটি আমি লিজ নিয়েছি। তাই কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে রেখেছি।

তবে এ দাবি নাকচ করেছেন জয়পুরহাট সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মেহদি খান। তিনি বলেন, “পাঁচশিরা এলাকার ওই জায়গা আমরা লিজ দিইনি। আর লিজ নিলেও কাঁটাতার ও সিমেন্টের খুঁটি দিয়ে ঘিরে দখল করে রাখার কোনো সুযোগ নেই।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি জমি দখলমুক্ত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।


Share: