Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে গাঁজা বিক্রেতা ও সেবির কারাদন্ড - Chief TV

কাজিপুরে গাঁজা বিক্রেতা ও সেবির কারাদন্ড - Chief TV

2026-03-03  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  28 views
কাজিপুরে গাঁজা বিক্রেতা ও সেবির কারাদন্ড - Chief TV

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে  গাঁজা  বিক্রেতা ও গাঁজা সেবিকে একইসাথে অর্থদন্ড ও কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার চরবেতগাড়ি গ্রামের মোজাম শেখের পুত্র, গাঁজা বিক্রেতা মোতাহার হোসেন (৫৫) ও বগুড়ার ধুনট উপজেলার সাতটিকরি গ্রামের নবীর হোসেনের পুত্র ও গাঁজার ক্রেতা এবং সেবি হাফিজুর রহমান (২৫)। 

সোমবার( ২ মার্চ)  রাত সাড়ে এগারটায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। 

তিনি জানান, “কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ গিয়ে হাতেনাতে ওই দুইজনকে ধরে ফেলেন। পরে ধৃত উভয়কে  একহাজার টাকা করে অর্থদন্ড ও তিনমাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।”  আজ মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আবু সাঈদ।


Share:

Single Page