Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৯ নারী - Chief TV

কাজিপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৯ নারী - Chief TV

2026-04-28  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  30 views
কাজিপুরে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলেন ৯ নারী - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুরে প্রশিক্ষণ শেষে ভাঙন জনপদের ৯ নারী পেলেন সেলাই মেশিন। মঙ্গলবার বিকেলে ওই নয়জন নারীকে একটি করে সেলাই মেশিন ও সনদপত্র তুলে দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও উন্নয়ন সহযোগী পার্টনার  এনজিওর পক্ষ থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশের যমুনা নদী তীরের ১ হাজার ছয়শ পরিবারের জীবন ও জীবিকার উন্নয়নের অংশ হিসেবে প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৈত্রী উন্নয়ন সংস্থার  নির্বাহী পরিচালক এটিএম আব্দুস সাত্তার ও উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা চিত্রা রানী সাহা।


Share: