Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত - Chief TV

খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত - Chief TV

2026-01-01  ডেস্ক রিপোর্ট  102 views
খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত - Chief TV

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ হারান মোটরসাইকেল আরোহী পুলিশ নায়েক মো. রুবেল হক। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, রুবেল হক ওই সময় ডিউটি শেষ করে রাজারবাগ এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজের বাসা নন্দিপাড়ার উদ্দেশে রওনা হয়েছিলেন। খিলগাঁও ফ্লাইওভারে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত রুবেল হক সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দারপাড় এলাকার বাসিন্দা। তিনি মো. মুনসুর সর্দার ও জেলেকা বেগমের সন্তান।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রুবেল রাজারবাগে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Share:

Single Page