Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / মেহেরপুরে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নারী নিহত - Chief TV

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নারী নিহত - Chief TV

2025-10-26  এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি  199 views
মেহেরপুরে ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নারী নিহত - Chief TV

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন।


রোববার বেলা ১২টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।


স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা খাতুন তেরোঘরিয়া গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন। পানি খাওয়ার উদ্দেশ্যে সড়কের পাশে স্থাপিত টিউবওয়েলের দিকে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় আহত হন তিনি। আশপাশের ব্যক্তিরা দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে, ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ দাফনের উদ্দেশ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, “এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে এবং পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”


Share: