নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলার সময় লালমণি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৪টার দিকে মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মধু লালপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও মালঞ্চি রেলওয়ে গেটকিপার মিলনের ভাষ্য, লালমণিরহাট থেকে ছেড়ে আসা লালমণি এক্সপ্রেস মালঞ্চি স্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনের হুইসেল ও সতর্ক সংকেত উপেক্ষা করায় তিনি দ্রুতগতির ট্রেনে কাটা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়া গেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে