Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / আঞ্চলিক / নীরব জীবনে সবার ভালোবাসা ছুঁয়েছে হৃদয় পাগলা, জোটেনি প্রতিবন্ধী ভাতা।-Chief Tv

নীরব জীবনে সবার ভালোবাসা ছুঁয়েছে হৃদয় পাগলা, জোটেনি প্রতিবন্ধী ভাতা।-Chief Tv

2025-11-06  শাওন আহাম্মেদ, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি  287 views
নীরব জীবনে সবার ভালোবাসা ছুঁয়েছে হৃদয় পাগলা, জোটেনি প্রতিবন্ধী ভাতা।-Chief Tv

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের এক বাকপ্রতিবন্ধী হৃদয় পাগলা। কথা বলতে না পারলেও তাঁর হাসি, কাজ এবং আচরণে মুগ্ধ পুরো গ্রাম। নীরব জীবনযাপন করেও হৃদয় পাগলা সবার প্রিয় একজন মানুষে পরিণত হয়েছেন।

স্থানীয়রা জানান, হৃদয় পাগলা ছোটবেলা থেকেই বাকপ্রতিবন্ধী। তবুও সে কারো কাছে হাত পাতেনি, বরং নিজের মতো করে জীবনযাপন করছে। গ্রামের ছোট-বড় সবাই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। কেউ অসুস্থ হলে সাহায্য করে, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়ায়— এমনই এক মানবিক চরিত্রের মানুষ হৃদয় পাগলা।

কিন্তু দুঃখের বিষয়, এত কষ্টে জীবন কাটালেও তিনি এখনো সরকারি কোনো প্রতিবন্ধী ভাতা পাননি। স্থানীয়দের দাবি, দ্রুত তাঁর নামটি প্রতিবন্ধী ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত, যাতে তিনি অন্তত ন্যূনতম জীবিকা নির্বাহে কিছুটা স্বস্তি পান।

স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবকদের প্রতি এলাকাবাসীর আহ্বান “যিনি সবার হৃদয় ছুঁয়ে যান, তাঁরও তো জীবনে একটু সহায়তা।
 


Share: