Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / শাজাহানপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন - Chief TV

শাজাহানপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন - Chief TV

2026-05-19  নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  125 views
শাজাহানপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন - Chief TV

বগুড়ার শাজাহানপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিসেবায় অটোমেশন বিষয়ক সেমিনার, গণশুনানি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) ঢাকায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। এরই ধারাবাহিকতায় শাজাহানপুর উপজেলা ভূমি অফিস চত্বরে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

এসময় ভূমিসেবায় অটোমেশন বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অলিফা খাতুন, শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সজীবুল আলম সজীব।

এছাড়াও উপস্থিত ছিলেন খরনা ও খোট্টাপাড়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা নুর এ আলম, আমরুল ও মাদলা ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সুরুজ্জামান মাসুদ, আশেকপুর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আজমত আলী, গোহাইল ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, চোপীনগর ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওসমান গনি, সুলতানগঞ্জ ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ জোবায়ের এবং আড়িয়া ইউনিয়নের ভূমি উপ-সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Share: