Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / সহপাঠীর হাতে স্কুলশিক্ষার্থী খু*ন- Chief TV

সহপাঠীর হাতে স্কুলশিক্ষার্থী খু*ন- Chief TV

2025-10-22  সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি  205 views
সহপাঠীর হাতে স্কুলশিক্ষার্থী খু*ন- Chief TV

সাকিব চৌধুরী চট্টগ্রাম


চট্টগ্রামের হাটহাজারীতে সহপাঠীর ছুরিকাঘাতে নিহত হয়েছে তানভীর (১৫) নামে এক স্কুলশিক্ষার্থী। নিহত তানভীর হাটহাজারী পৌরসভার ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর মুন্সি পাড়া এলাকার প্রবাসী আব্দুল বারেকের তৃতীয় সন্তান।

তানভীর আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। (২১ অক্টোবর) বিকেলে পুরাতন সদর ইউনিয়ন পরিষদের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষে সহপাঠী এক ছাত্রের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি নিয়ে তানভীরের বুকে আঘাত করে ওই ছাত্র। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা’র কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার ছেলেটা স্কুল থেকে ফিরছিল, কারো সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। কে বা কারা ওর ওপর হামলা করেছে আমি জানি না। আমার ছেলে কারো সঙ্গে শত্রুতা করেনি।”
চাচা নুরুল আলম বলেন, তানভীর খুবই ভদ্র ও মেধাবী ছাত্র ছিল। সে স্কুল থেকে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত সহপাঠীকে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন হাটহাজারী থানার ওসি।

স্থানীয়দের দাবী, স্কুলের আশেপাশে কিশোর গ্যাং সক্রিয় থাকায় এ ধরনের সহিংসতা বাড়ছে। তারা প্রশাসনের কাছে কঠোর নজরদারির আহ্বান জানান।


Share: