Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজনীতি / সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক - Chief TV

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  175 views
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক - Chief TV

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বৈঠকে দলটির আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেবে।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার দুপুরে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতে ইসলামী এ তথ্য জানিয়েছে।

প্রতিনিধিদলে আমির ডা. শফিকুর রহমান ছাড়াও রয়েছেন—দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, আলোচনায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন সমসাময়িক বিষয় গুরুত্ব পাবে।


Share: