Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / স্বপ্নপূরণের গল্প: হরিজন সম্প্রদায়ের নন্দিনী এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - Chief TV

স্বপ্নপূরণের গল্প: হরিজন সম্প্রদায়ের নন্দিনী এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - Chief TV

2026-06-27  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  35 views
স্বপ্নপূরণের গল্প: হরিজন সম্প্রদায়ের নন্দিনী এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী - Chief TV

মেধা, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তির অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন হরিজন সম্প্রদায়ের শিক্ষার্থী নন্দিনী বাঁসফোর গুঞ্জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই নয়, নন্দিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ অর্জন করেন। তবে পারিবারিক ও অন্যান্য বিষয় বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন এবং ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছেন।

নন্দিনীর বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পাওয়ার হাউজ এলাকায়। তাঁর বাবা রুবেল নাথ বাঁসফোর এবং মা শিল্পী রাণী বাঁসফোর।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে পরিচিত হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে নন্দিনীর এই সাফল্য অনেক শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তাঁর এই অর্জন প্রমাণ করে, সুযোগ ও পরিশ্রমের সমন্বয় ঘটলে যেকোনো প্রতিকূলতাকে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।

নন্দিনী বাঁসফোর গুঞ্জনের এই কৃতিত্বে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল শিক্ষাজীবনের জন্য সকলেই শুভকামনা জানিয়েছেন।


Share: