Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না - Chief TV

ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না - Chief TV

2026-01-20  ডেস্ক রিপোর্ট  111 views
ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না - Chief TV

বাংলাদেশের আইন ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “ভারতের চাপের মুখে যদি আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপানোর চেষ্টা করে, আমরা তা মানব না। বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না। এর আগেও এমন উদাহরণ রয়েছে, যখন পাকিস্তানের দাবিতে ভেন্যু পরিবর্তন করতে হয়েছে।”

মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

আসিফ নজরুল আরও বলেন, “বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হবে—এ ধরনের কোনো তথ্য আমার কাছে নেই। ভেন্যু পরিবর্তনের যে আলোচনা হচ্ছে, তা সম্পূর্ণ যৌক্তিক কারণে। ভারতের চাপের কারণে বাংলাদেশকে কোনো অযৌক্তিক সিদ্ধান্তে বাধ্য করা যাবে না।”

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে অনুরোধ করেছিল, বাংলাদেশ নিজেদের ম্যাচগুলো ভারতে না খেলতে চাইছে এবং শ্রীলঙ্কায় স্থানান্তর করা হোক। এই নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়, তবে কোনো সমাধান হয়নি।

উপদেষ্টা জানান, যদি বাংলাদেশ খেলতে না যায় এবং আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি না হয়, তাহলে বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী স্কটল্যান্ডের জন্য সুযোগ খুলে যেতে পারে। আইসিসি যদি বাংলাদেশের জায়গায় অন্য দল অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, তবে স্কটল্যান্ডই প্রথম দাবিদার।

ডা. আসিফ নজরুল স্মরণ করান, ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক কারণে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে। সেই সময় বাছাইপর্বের ‘পরবর্তী সেরা দল’ হিসেবে স্কটল্যান্ড তাদের জায়গায় খেলেছিল।


Share: