বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। গত ২৬ জুন ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত দেশটির মানুষের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন তিনি।
ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মেসি দেশটির জনগণের পাশে থাকার বার্তা দিয়েছেন।
মেসি এক আবেগঘন বার্তায় বলেন, ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমার ভালোবাসা রইল। তারা এই মুহূর্তে যে চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তা আমাদের ব্যথিত করেছে।
মেসি এক আবেগঘন বার্তায় বলেন, ভেনেজুয়েলার সব মানুষের প্রতি আমার ভালোবাসা রইল। তারা এই মুহূর্তে যে চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তা আমাদের ব্যথিত করেছে।
বিশেষ করে যারা প্রিয়জনদের হারিয়েছেন এবং যারা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন, তাদের সবার প্রতি আমি সমর্থন জানাচ্ছি। তিনি দুর্গত মানুষদের শক্ত থাকার আহ্বান জানিয়ে তাদের জন্য প্রার্থনা করেছেন।
এদিকে শুধু মেসিই নন, মানবিকতায় পিছিয়ে নেই তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। ভূমিকম্পে সর্বস্ব হারানো ভেনেজুয়েলার এক শিশুর পাশে দাঁড়িয়েছেন এই পর্তুগিজ তারকা।
এদিকে শুধু মেসিই নন, মানবিকতায় পিছিয়ে নেই তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোও। ভূমিকম্পে সর্বস্ব হারানো ভেনেজুয়েলার এক শিশুর পাশে দাঁড়িয়েছেন এই পর্তুগিজ তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় রোনালদো ওই শিশুটিকে নিজের একটি ম্যাচ সরাসরি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বিশ্বমঞ্চের লড়াইয়ের পাশাপাশি মেসি ও রোনালদোর এমন মানবিক উদ্যোগ এখন প্রশংসিত হচ্ছে বিশ্বজুড়ে।