Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / যশোর / যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪ - Chief TV

যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪ - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  31 views
যশোরে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪ - Chief TV

যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে দলটির চারজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এনসিপি।

আহতদের মধ্যে ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব রয়েছেন বলে জানা গেছে। তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্যান্য শীর্ষ নেতারা অক্ষত ও নিরাপদ রয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার পেছনের কারণ এবং কারা এর সাথে জড়িত ছিল, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে হামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করে লিখেন, "সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গতরাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি।"

তিনি আরও জানান, "পরিদর্শন শেষে ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ি ভাঙচুর করা হয় এবং ৪ জন আহত হন। তবে আল্লাহর রহমতে বাকিরা নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।"


Share: