Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আঞ্চলিক / কাহালুতে সৎ ছেলের লাঠির আঘাতে ‘টাইগার মিলন’ খুন - Chief TV

কাহালুতে সৎ ছেলের লাঠির আঘাতে ‘টাইগার মিলন’ খুন - Chief TV

2025-11-06  ডেস্ক রিপোর্ট  131 views
কাহালুতে সৎ ছেলের লাঠির আঘাতে ‘টাইগার মিলন’ খুন - Chief TV

বগুড়ার কাহালু পৌরসভার পালপাড়া এলাকায় সৎ ছেলের লাঠির আঘাতে মিলন (৩৫) ওরফে ‘টাইগার মিলন’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিলন ওই এলাকার আমজাদ আলীর ছেলে। ঘটনার পরপরই ঘাতক সৎ ছেলে শামিম (২১)কে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার বলেন, “ঘটনার বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। কী কারণে শামিম তার পিতাকে হত্যা করেছে, তা এখনো স্পষ্ট নয়।”

পুলিশ জানায়, নিহত মিলন এলাকায় ‘টাইগার মিলন’ নামে পরিচিত ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় এক সপ্তাহ আগে তিনি বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

পুলিশের ধারণা, পারিবারিক কলহ বা পুরোনো বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বিষয়টি তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।


Share: