রংপুরের কাউনিয়া উপজেলার বল্লভ বিষু গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি পরিবারের বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মর্জিনা বেগমের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে একটি বসতঘর, একটি রান্নাঘর, ধান, চাল, আসবাবপত্র ও খড়ের গাদা পুড়ে ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনে সবকিছু হারিয়ে পরিবারটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।