Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন - Chief TV

কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন - Chief TV

2025-11-24  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  111 views
কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় যুবকের পা বিচ্ছিন্ন - Chief TV

সিরাজগঞ্জের কাজিপুরে মোটরবাইক দুর্ঘটনায় এক যুবকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আর মোটরবাইকের সামনের চাকা  দুমড়ে মুচড়ে গাড়ি থেকে আলাদা হয়ে গেছে।  দুর্ঘটনার শিকার ওই যুবকের নাম মেহেদী (২১) । তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার মহিষামুড়া গ্রামের মৃত সাগর আলীর পুত্র। এই ঘটনায় ওই মোটরবাইকের আরেক আরোহী একই গ্রামের বাদশা মিয়ার পুত্র এনামুল হক(৩১) ও আহত হয়েছেন। বর্তমানে ওই দুজনেই হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  খবর পেয়ে কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে  কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুবলাই নামক এলাকায়। 

প্রত্যক্ষদর্শী ও কাজিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে,  মেহেদী ও এনামুল  কাজিপুরের সিমান্তবাজার থেকে মেঘাইয়ের উদ্দেশ্যে (রাজশাহী-ল-১২-৪৮৭০) নম্বরের একটি মোটরবাইকযোগে  যাচ্ছিলেন। পথে দুবলাই নামক স্থানে মেঘাই থেকে ছেড়ে যাওয়া এসআই পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর পা ও মোটরবাইকের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। দুর্ঘটনার পর ওই বাসটি দ্রæত সিরাজগঞ্জের  দিকে চলে যায়। 
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, “খবর পেয়েই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়। বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা তথ্য নিয়ে আটকের চেষ্টা করছি।


Share:

Single Page