মিয়ানমারের বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে মার্কিন দূতাবাসের এক কূটনীতিকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দেশটির পুলিশ এক থাইল্যান্ডের নাগরিক (নারী) কে আটক করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইয়াঙ্গুনে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মরত তাদের এক কর্মকর্তা মারা গেছেন। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয়, মৃত্যুর প্রকৃত কারণ কিংবা ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করতে মার্কিন প্রশাসন অস্বীকৃতি জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, শোকসন্তপ্ত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে এই মুহূর্তে এর চেয়ে বেশি তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে ইয়াঙ্গুনের কূটনৈতিক মহলের বেশ কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, স্থানীয় পুলিশ এই ঘটনাটিকে একটি 'হত্যাকাণ্ড' হিসেবে ধরে নিয়ে গভীর তদন্ত শুরু করেছে।
এদিকে ইয়াঙ্গুনের কূটনৈতিক মহলের বেশ কয়েকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, স্থানীয় পুলিশ এই ঘটনাটিকে একটি 'হত্যাকাণ্ড' হিসেবে ধরে নিয়ে গভীর তদন্ত শুরু করেছে।
কূটনৈতিক সূত্রগুলোর দাবি, প্রায় দুই সপ্তাহ আগে মার্কিন দূতাবাস থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত একটি বিলাসবহুল আবাসিক হোটেল থেকে ওই কূটনীতিকের লাশ উদ্ধার করা হয়। দীর্ঘমেয়াদি আবাসন সুবিধার কারণে হোটেলটি বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক ব্যবসায়ী ও বহিরাগত নাগরিকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।
তবে এই স্পর্শকাতর ঘটনার বিষয়ে মিয়ানমার পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়নি।
অন্যদিকে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে মিয়ানমারে আটক হওয়া তাদের নারী নাগরিককে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা প্রদান করা হয়েছে এবং বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের তদন্ত চলমান থাকায় তদন্তের স্বার্থে এর বাইরে কোনো মন্তব্য করতে রাজি হয়নি থাই কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, মার্কিন ওই কর্মকর্তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং আটক থাই নারীর বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে নিশ্চিত হতে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।