Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / নির্বাচনে জয়ী হলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- সবাই সেজদায় পড়ব - Chief TV

নির্বাচনে জয়ী হলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- সবাই সেজদায় পড়ব - Chief TV

2026-02-12  সৈয়দ আবু ইউসুফ, বিশেষ প্রতিনিধি  75 views
নির্বাচনে জয়ী হলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়- সবাই সেজদায় পড়ব - Chief TV

সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার অপেক্ষা ভোট গণনার।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে তারা জয়ী হলে তাদের নেতাকর্মীরা মিছিল-স্লোগান কিংবা কোনো উচ্ছ্বাস প্রকাশ করবেন না।

এর পরিবর্তে তারা সেজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন বলে জানিয়েছেন তিনি। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে ফেসবুকের এক পোস্টে ডা. শফিকুর রহমান এ তথ্য জানান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘‘মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সেজদায় পড়ব। মনভরে আল্লাহ তাআলার শোকর আদায় করবো এবং জাতির সেবার জন্য মহান রবের একান্ত সাহায্য কামনা করব।’’


Share: