Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁয় ১১ কোটি টাকা মূল্যের দূষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার - Chief TV

নওগাঁয় ১১ কোটি টাকা মূল্যের দূষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার - Chief TV

2026-01-15  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  157 views
নওগাঁয় ১১ কোটি টাকা মূল্যের দূষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি উদ্ধার - Chief TV

নওগাঁর ​পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক অভিযানে সাপাহার উপজেলায় খঞ্জনপুর ঈদগাহ মাদ্রাসা মোড় এলাকায় ২২ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।

পত্নীতলা ১৪ ​বিজিবি জানায়, চোরাকারবারীরা মূর্তিটি বিক্রির চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে টহলদল ক্রেতা সেজে ১১ জানুয়ারি রাতে সেখানে যায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূর্তিটি ফেলে পালিয়ে যায়। স্বর্ণকার ও জুয়েলারী সমিতির মাধ্যমে পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি অত্যন্ত উচ্চমানের কষ্টি পাথর, যার বাজারমূল্য ১১ কোটি টাকারও বেশি।

সোমবার পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কর্মকর্তারা মূর্তিটি পরিদর্শন করে জানান, এটি ১১ থেকে ১২ শতকের একটি অত্যন্ত প্রাচীন ও দুষ্প্রাপ্য নিদর্শন।


Share: