Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / অসময়ে সজনে ডাঁটার দাম ২০০ টাকা কেজি, হতাশ ক্রেতা - Chief TV

অসময়ে সজনে ডাঁটার দাম ২০০ টাকা কেজি, হতাশ ক্রেতা - Chief TV

2026-02-25  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  36 views
অসময়ে সজনে ডাঁটার দাম ২০০ টাকা কেজি, হতাশ ক্রেতা  - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাজারে সজনে ডাঁটার দাম আকাশছোঁয়া হয়েছে। বর্তমানে প্রতি কেজি সজনে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। অসময়ে এই সবজি দেখে ক্রেতারা দোকানে ভিড় করেছেন, তবে চড়া দামের কারণে অধিকাংশই কেনা না করে ফিরে গেছেন। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

বাজার সংশ্লিষ্ট ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, বিক্রি হওয়া সজনের বড় অংশ ভারত থেকে আমদানি করা হয়। এসব পণ্য দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। পরে পাইকাররা হিলি বাজার থেকে কিনে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। এই ধারাবাহিকতায় পাঁচবিবির বাজারে পৌঁছাতে দাম কয়েক ধাপ বেড়ে যায়। মানভেদে প্রতি কেজি সজনে ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলেন, “মৌসুম না হওয়ায় অসময়ে সজনে দেখেও স্বাদ নেওয়ার জন্য অল্প পরিমাণ কিনছি। দাম তুলনামূলক বেশি, তাই অনেকেই কিনতে পারছেন না।”

সবজি বিক্রেতা রাকিব হোসেন জানান, খুচরা বাজারে দাম বৃদ্ধির দায় সরাসরি তাদের নয়। পাইকারি বাজার থেকেই সজনে বেশি দামে কিনতে হচ্ছে। বিশেষ করে সীমান্তঘেঁষা হিলি থেকে পণ্য সংগ্রহের খরচ বেশি হওয়ায় দাম আরও বেড়ে যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি সজনে খুচরা বাজারে ২০০ টাকা পর্যন্ত বিক্রি করতে হচ্ছে।


Share:

Single Page