জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় উৎসবমুখর পরিবেশে বিশ্ব স্কাউট (বিপি) দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্কাউটস–এর পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্যরা ইউনিফর্ম পরে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্কাউট সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, স্কাউট সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্কাউট কমিশনার মাহফুজার রহমান মিঠু এবং সাবেক কাব লিডার কামরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাব লিডার মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা স্কাউটিংয়ের আদর্শ ও তরুণদের নৈতিক উন্নয়নে এর গুরুত্ব তুলে ধরেন।