বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে ভোটগ্রহণ শুরু হয়, যা সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবে বেলা ১টা থেকে এক ঘণ্টা নামাজের বিরতি রাখা হয়েছে।
এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সকাল থেকেই এফডিসি প্রাঙ্গণে প্রার্থী, ভোটার ও সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দুটি পূর্ণাঙ্গ প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
একটি প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

এই প্যানেলে সহ-সভাপতি পদে চিত্রনায়িকা নূতন ও অভিনেতা ইলিয়াস কোবরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদেও বিভিন্ন প্রার্থী রয়েছেন।
অন্যদিকে আরেকটি প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেতা জয় চৌধুরী। এই প্যানেলে সহ-সভাপতি পদে অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ডি এ তায়েব প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি বিভিন্ন সম্পাদকীয় পদেও একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইউসুফ খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী পরিষদের ১১টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এফডিসি প্রাঙ্গণে দিনভর ভোটকে কেন্দ্র করে শিল্পীদের উপস্থিতি ও উৎসাহে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত।