নারায়ণগঞ্জের ফতুল্লায় দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে বাড়িওয়ালার বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে এক ভাড়াটিয়ার বিরুদ্ধে। রবিবার (২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১ নভেম্বর) রাতে ঘটে যাওয়া পাল্টাপাল্টি সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ ইয়াছিন (২২) দুইদিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে আজ সোমবার (৩ নভেম্বর) ভোরে মারা গেছেন।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নাগরিক ভোগান্তি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। জনদুর্ভোগ লাঘবে দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দাম আজ রোববার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে কার্যকর হবে।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এ কথা প্রায় সকলেই জানেন। দিন কিংবা রাত, যখনই ধূমপান করা হোক না কেন, তা দেহের জন্য ক্ষতিকর। তবে চিকিৎসকদের মতে, দিনের একটি নির্দিষ্ট সময় ধূমপান শরীরের জন্য সবচেয়ে ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
আগামী ৭ই নভেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে বগুড়া জেলার ধুনট উপজেলার ২নং নিমগাছী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় বলিউডে অভিনয় করা এই নারীকে চেনেন অনেকেই—তিনি কলকাতার অভিনেত্রী রূপা দত্ত। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও। অর্থ-সম্ভ্রান্ত জীবনযাপন করলেও বারবার চুরি ও পকেটমারির ঘটনায় আলোচনায় আসছেন তিনি।
নওগাঁর পোরশায় নিতপুর সীমান্তে বিজিবির বিশেষ টহল কর্তৃক মালিক বিহীন ভারতীয় মহিষ আটক করা হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে এক আইনজীবীকে মারধরের চেষ্টার ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষের নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন।
গত মৌসুমের লোকসান কিছুটা পুষিয়ে নিতে আগাম জাতের আলু রোপণ করেছিলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আলু চাষিরা।
বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে যুবলীগ ও ছাত্রদল নেতার নেতৃত্বে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হয়েছেন ছাত্রদল কর্মী শাকিব। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বর্তমানে আহত শাকিব শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। ২০২৬-২০২৮ কার্যকালের জন্য তাকে নতুন আমির হিসেবে ঘোষণা করা হয়েছে।