দেশের ১৩তম ও সদ্য ঘোষিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জনাব এম আর ইসলাম স্বাধীন। গতকাল ১৮ মে ২০২৬ (৪ জ্যৈষ্ঠ ১৪৩৩) সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পিরোজপুরের নেছারাবাদে কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে সুপারি ও চাম্বল গাছ লাগানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. স্বপন খান ইউনিয়ন জামায়াতের ৪ নম্বর ওয়ার্ডের সহযোগী সদস্য বলে জানা গেছে।
দেশের আকাশে সোমবার (১৮ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
ঢালিউডের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন নিজের ফুটবলপ্রেম নিয়ে। তবে এবার কোনো ব্যক্তিগত বিতর্ক নয়, বরং ফুটবল বিশ্বকাপ ও আর্জেন্টিনার প্রতি ভালোবাসার কথা জানিয়ে ভক্তদের নজর কাড়লেন এই অভিনেত্রী।
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের মৃত রিয়াজুল মাস্টারের বাড়ীর সামনে হত্যার হুমকি দিয়ে বোমা সদৃশ বস্তু ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
বগুড়ায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। রোববার (১৭ মে) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ বছর বয়সী ওই ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উগান্ডাতে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রোববার(১৭মে) সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সুন্দরগঞ্জ উপজেলা পৌর শহরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এবং সুন্দরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৫ বছরের পুরো বটগাছ পড়ে গিয়ে বিদ্যালয়ে অফিস কক্ষ সহ চারটি ক্লাসরুমের ক্ষতি হয়।
মেহেরপুরে অনলাইন জুয়া ও অবৈধ ই-ট্রানজেকশন চক্রের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চিরুনি অভিযানে এক কথিত জুয়ার এজেন্টসহ চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ মে) রাতভর মেহেরপুর সদর ও গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।
আন্তর্জাতিক মে দিবস ২০২৬ উপলক্ষে ফেন্সি লিমিটেড তাদের অঙ্গপ্রতিষ্ঠান ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এবং ফেন্সি আইকনিক–এর উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী কর্মী সম্প্রীতি ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে। গত ১১ মে ঢাকার অদূরে সবুজে ঘেরা মনোরম পরিবেশের জিন্দা পার্ক–এ অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন কর্মকর্তা ও কর্মচারী।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৬ বছর বয়সী শাশুড়িকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ফয়েজ হক সাকিল ওরফে সাকিল ফকির (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) রাতে নাসিক ৫ নম্বর ওয়ার্ডের ওমরপুর আইয়ুবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীতে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমান থেকে ব্যতিক্রমধর্মী এক বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ। ‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’- এমন হাস্যরসাত্মক স্লোগান সংবলিত ব্যানার নিয়ে তারা এই আয়োজন করেন।