Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / তথ্যপ্রযুক্তি / তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন - Chief TV

তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  195 views
তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন - Chief TV

অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হলো—বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের প্রকাশিত তালিকায় তিনি এই অবস্থান অর্জন করেছেন।

সোশ্যাল ব্লেডের ‘টপ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরস বাই সোশ্যাল’ তালিকায় তারেক রহমানের অবস্থান ৬৪তম। ফেসবুকে তাঁকে নিয়ে প্রকাশিত পোস্ট ও কনটেন্টের সংখ্যার ভিত্তিতে এই র‍্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। তালিকায় তাঁর অবস্থান যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও উপরে।

সোশ্যাল ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, এখানে ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে সেইসব ব্যক্তি বা ব্যক্তিত্বকে বোঝানো হয়, যাদের নাম, বক্তব্য বা কার্যক্রম ঘিরে ফেসবুকে সবচেয়ে বেশি কনটেন্ট তৈরি ও শেয়ার করা হয়। এই বিবেচনায় তারেক রহমান বর্তমানে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতা, প্রভাবশালী ব্যক্তিত্ব ও সেলিব্রিটিদের তালিকায় উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছেন।


Share: